দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সহজ দেখালেও শেষ পর্যন্ত কঠিন হয়ে ওঠা ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। শারমিন সুলতানা, জুয়াইরিয়া ফেরদৌস ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দ্রুতই ফিরে যান।
এরপর শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি জুটি গড়ে ইনিংস ঘুরিয়ে দেন। ৮৭ রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৪১ রান করে রিটায়ার্ড হার্ট হন সোবহানা।
পরবর্তীতে স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন শারমিন। তবে জয় নিশ্চিত না করেই ৮৬ রানে আউট হন তিনি। তার ইনিংসটি ছিল ১২৭ বলে ১৩ চার সমৃদ্ধ।
শেষদিকে দ্রুত তিন উইকেট হারালেও সুলতানা খাতুন ও নাহিদার ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে শ্রীলঙ্কার হয়ে হানসিমা করুনারত্নে ৫৪ ও ইমেশা দুলানি ৫২ রান করেন। বাংলাদেশের হয়ে রিতুমনি নেন ৩ উইকেট, নাহিদা আক্তার নেন ২ উইকেট।
এমএস/